সংসারের খরচ চালাতে শিক্ষকতা থেকে ‘লন্ড্রি ম্যান’
করোনার কবলে পড়ে অনেকের জীবনে এসেছে ছন্দপতন। পরিবর্তিত পরিস্থিতিতে কেউ কেউ জীবিকার জন্য আঁকড়ে ধরছেন নতুন পথ। তেমনই একজন দোহার উপজেলার মধুপ্রভাতী কিন্ডারগার্টেন স্কুলের ধর্মীয় শিক্ষক আবদুর রহমান। লকডাউনের এই সময়ে তিনি ‘লন্ড্রি ম্যান’ নামে নতুন প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন।
গত বছর করোনা মহামারী শুরু হলে আবদুর রহমানের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ সময় বসে না থেকে কিছু একটা করার চিন্তা তার মাথায় আসে। সেই চিন্তা থেকে তিনি গত বছরের ৮ সেপ্টেম্বর চালু করেন লন্ড্রি ম্যান নামে পোশাক ইস্ত্রি করার ব্যবসা। আশপাশের বাসা থেকে পোশাক এনে ইস্ত্রি করেতে দেন জয়পাড়া এলাকার লোকজন।
আবদুর রহমান নতুন ব্যবসা শুরুর আগে তেমন কোন প্রচারণা চালাননি। তরপরও তার দোকানে একের পর এক অর্ডার আসতে থাকে। বাড়তে থাকে তার প্রতি মানুষের আস্থা।
তবে আবদুর রহমানের এমন উদ্যোগের শুরুটা সহজ ছিল না। প্রথম আপত্তি আসে পরিবার থেকেই। স্ত্রী আপত্তি তোলেন। কিন্তু আবদুর রহমান ছিলেন অদম্য। তার কাছে কাজের কোনো ছোট-বড় নেই।
আবদুর রহমান বলেন, আমি কোনো কাজকে ছোট করে দেখি না। কাজ তো কাজই। আমার পরিবারের লোকজন লন্ড্রি ব্যবসা নিয়ে আপত্তি তুলেছিল। কিন্তু আমি মনে করি এই ব্যবসা একদিন বড় করতে পারলে তারাই গর্ব করবে। আমি ভালোবাসা দিয়ে কাজটা করে যেতে চাই।
আবদুর রহমানের লন্ড্রি সেবা পেয়ে খুশি গ্রাহকরা। স্থানীয় বাসিন্দা কবির নামে একজন বলেন, আবদুর রহমান কাপড় ইস্ত্রি করা খুব সুন্দর। তিনি যত্নসহকারে খুব ভালোভাবে কাপড় ইস্ত্রি করেন। তাই আমরা তার দোকানে কাপড় ইস্ত্রি করতে দেই।
আরেক গ্রাহক শাহাবুদ্দিন জানান, আগে আমাদের কাপড় ইস্ত্রি করতে জয়পাড়া বাজারে যেতে হতো। সেজন্য কিছুটা সময় প্রয়োজন হতো। কিন্তু এখন বাসার পাশে ইস্ত্রি দোকান হওয়ায় যে সময় কম লাগে, তেমনি জয়পাড়াও যেতে হয় না। আবার বাসার পাশে হওয়ায় যখন খুশি তখনই কাপড় ইস্ত্রি করতে দিতে পারি।
আবদুর রহমান জানান, গত সাত মাসে তার নিয়মিত গ্রাহকের সংখ্যা ৫০-৬০ জনে দাঁড়িয়েছে। ভালো সাড়া পাচ্ছেন। তার এই উদ্যোগ নিয়ে তিনি বেশ আশাবাদী। তিনি আরো জানান, সরকার ১২ তারিখ থেকে স্কুল খুলে দেবে বলেছে। আমি স্কুলের পাশাপাশি এই লন্ডির দোকানও চালাব। তবে তখন আমি এখানে সময় দেব স্কুল শেষে। আমি আমার এ ব্যবসা ধরে রাখব। সেজন্য আমি দোকানে কিছু মুদি মালামাল ও খাতাও রেখেছি বিক্রির জন্য।
আবদুর রহমান লন্ড্রি ম্যানের দোকান দোহার জয়পাড়া ভোকেশনাল রোডের মোড়ে। প্রতিটি পোশাক ইস্ত্রি করতে নেন ৭ থেকে ১২ টাকা।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত