নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে করলো ডাকাতি
নোয়াখালীর বেগমগঞ্জে এক বিধবা নারীর ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া। এর আগে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়ির শাহানাজ আক্তারের (৪৫) বিল্ডিংয়ের প্রধান দরজা ভেঙ্গে অজ্ঞাতনামা ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাত বসত ঘরে প্রবেশ করে। তখন দেশীয় অস্ত্র হাতে ডাকাতদলের মুখে মাস্ক ও গামছা বাঁধা ছিল। পরে তারা অস্ত্রের মুখে নারীকে ধর্ষণের হুমকি দিয়ে ৬টি মুঠোফোন, স্বর্ণ ২ ভরি, নগদ ৪০ হাজার টাকা, ৮পিস শাড়ি, ১টি কম্বল, কসমেটিকস সামগ্রীসহ ১ কার্টুন খেজুর লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. জাকারিয়া বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী নারীর স্বামী মারা গেছে। তিনি একটি বাচ্চা ও দুটি মেয়ে নিয়ে ওই ঘরে থাকেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের