খুবি শিক্ষার্থীকে উত্তাক্ত করা আলমগীর গ্রেফতার
গত ১৪ই মার্চ (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনার দুই দিন পর আজ ১৬ই মার্চ (রবিবার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা ও আটক করা হয়েছে।
উত্যক্তকারী আলমগীরকে পরবর্তীতে স্বীকার করে শুক্রবার ক্যাম্পাসে সে এসেছিল।এবং ঘটনার সাথে জড়িত ছিল।এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৳২০০০ টাকা জরিমানা করা হয়।
এর পূর্বে শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী বাজার করার উদ্দেশ্যে বের হলে মধ্যবয়স্ক আলমগীর তাদের অনুসরণ করতে থাকেন। তিনি বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করেন, যেমন—“কয়টা বাজে?”, “আপনারা কোথায় পড়েন?”, “হলে থাকেন কি না?” এবং “বাড়ি কোথায়?”পরে সূর্যমুখী বাগানের দিকে গিয়ে ওই ব্যক্তি শিক্ষার্থীদের দেখে বিভিন্ন অশালীন আচরণ করেন। ক্যাম্পাস ছুটির কারণে আশপাশে লোকজন কম থাকায় শিক্ষার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন। জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আলমগীর এর আগেও এ ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) শিক্ষার্থীদের উত্তাক্ত করার ঘটনার সত্যতা পেলে হরিণটানা থাকায় জানানো হয়।
এই ঘটনা পরে চলমান ঈদের ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা প্রদান করেন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এই বিষয়ে সহযোগিতা করার কথা বলেন।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?