ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ২০ হাজার ব্যবসায়ীকে তারেক জিয়ার ঈদ শুভেচ্ছা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৫:৩৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের এমপি প্রার্থী জাহান্দার আলী জাহান জেলার ২০ হাজার ব্যবসায়ীকে ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণ করেছে। রবিবার সকাল ১১টার দিকে পুরান বাজার ব্যবসায়ীদের মাঝে কার্ড বিতরণের উদ্বোধন করেন জাহান্দার আলী জাহান। এসময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাহান্দার আলী জাহান বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে জেলায় বড় কোন ইফতারীর আয়োজন করা হয়নি। তবে জেলার প্রায় প্রতিটি ইউনিয়নে রোগমুক্তি কামনা করে ইফতারির আয়োজন চলছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলার প্রায় ২০ হাজার ব্যবসায়ীকে ঈদের শুভেচ্ছা কার্ড দেয়া হচ্ছে। এর মাধ্যমে তারেক রহমান ব্যবসায়ীদের সাথে ঈদের শুভেচ্ছা বিমিনয় করছেন। রবিবার সকালে জেলার পুরান বাজারে এ কাজের উদ্বোধন করা হয়। আগামী দু’ তিন দিনের মধ্যে পুরো জেলায় ব্যবসায়ীদের মাঝে এ কার্ড বিতরণ করা হবে। 
পুরান বাজারের কালাম নামে এক ব্যবসায়ী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে জাহান্দার ভাই আমাদের হাতে ঈদের শুভেচ্ছা কার্ড দিয়েছে। এটা দীর্ঘ দিন পর হলেও আমরা পেয়েছি। কারণ বিগত দিনে বিএনপির নেতা কর্মীদের মাঝে দাড়াতে দেয়নি আওয়ামীলীগের নেতাকর্মীরা। আশা রাখি বিএনপি এবার নির্বাচনে ভালো ফলাফল করবে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বাবুল হাওলাদার, সাবেক যুগ্মা সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ, ওলামা দলের আহবায়ক মিজানুর রহমান শরীফ প্রমুখ।

এমএসএম / এমএসএম

কচুয়া-বেতাগী সেতু হলে দুই বন্দরের সঙ্গে যোগাযোগ সহজ হবে: রফিকুল ইসলাম জামাল

লংমার্চ ঘিরে ১১ দলের নাশকতার আশঙ্কা- ব্যারিস্টার শুক্লা

শিক্ষার মান উন্নত না হলে আমরা আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ হতে পারবো না-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 

লাকসামে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

বাগেরহাটের ফকিরহাটে বসত বাড়ীতে ডাকাতি ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ ডাকাত দলের

শার্শায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যুতে শূন্যপদসহ হাসপাতালে আসেন না ৫ চিকিৎসক, সেবাবঞ্চিত রোগীরা

ত্রিশালে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের ছাত্রদলের সংবর্ধনা

অসহায় পরিবারের একমাত্র সম্বল পুকুরের মাছ বি/ষ ঢেলে ১০ লাখ টাকার ক্ষ/তি/র অভিযোগ

সাভা‌রে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষকসহ পাঁচজন গ্রেপ্তার

তজুমদ্দিনে বজ্রপাতের আঘাতে কৃষকের মৃত্যু

সাড়ে তিন বছর আগে মৃত হেফাজের নামে দাফন হলো কার?