নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে শরীয়তপুরের ডামুড্যায় মানববন্ধন
সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নিপীড়ন, মব সন্ত্রাসসহ অন্যান্য সহিংসতার প্রতিবাদে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরীয়তপুরের ডামুড্যায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ডামুড্যা উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ডামুড্যা উপজেলা সর্বস্তরের নারী সমাজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ডামুড্যায় সম্প্রতি ঘটে যাওয়া শিশু লামিয়া ও কাজলের হত্যাকাণ্ডের শিকার পরিবারসহ উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়। তাদের হাতে ছিল নারীর বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বার বার ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করছি, আন্দোলন করছি, কিন্তু ফলশ্রুতিতে কিছুই হচ্ছে না। বেশিরভাগ দোষী আইনের বাইরে। আমাদের মা-বোনেরা ঘরেও এবং বাইরে, রাস্তায়-ঘাটে কোথাও নিরাপদে নেই। যদি সৌদি আরবে ধর্ষণকারীদের মতো শাস্তি দেওয়া হতো, তাহলে আমাদের দেশে পুরুষশাসিত সমাজ নারীদের ধর্ষণ করতে সাহস পেত না।ধর্ষণের সবোচ্ছ শাস্তি মৃত্যুদন্ড করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, যতদিন ধর্ষণ এবং নারী নির্যাতন বৃদ্ধি পাবে, ততদিন নারী সমাজ পিছিয়ে পড়বে। এজন্য রাষ্ট্র কর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া, প্রতিটি ঘটনার যথোপযুক্ত তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার