নোয়াখালীর নবগ্রামে আছিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
"নিরাপদ থাকুক সকল মা বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ নির্যাতন" এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ধর্ষণের ভয়াবহতা ও হত্যা নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম বাজারে মানববন্ধন করেছে স্থানীয় ভুমিহীন সংগঠনের সদস্য, স্কুল-কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহল।
কিশোরী-কিশোর, ভুমিহীন সংগঠন ও নিজেরা করি সংস্থার থানার হাট উপকেন্দ্রের আয়োজনে সোমবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম বাজারে অবস্থিত ধানসিঁড়ি কলেজের সামনের সড়কে সর্বস্তরের ছাত্র জনতার উপস্থিতিতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে, এই ভাবে চলতে থাকলে দেশের অবস্থা ভয়াবহ রুপ ধারন করবে। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ পরবর্তী মৃত্যুতে আজ সারাদেশকে নাড়া দিয়েছে, অন্য দিকে ইতিমধ্যে নোয়াখালীর কবিরহাট, কোম্পানীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানেও অনাকাঙ্খিত ঘটনা গুলো আমাদেরও লজ্জিত করেছে। বর্তমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরো বলেন, আমরা সরকারের বিপক্ষে নয়, তবে তিনি সারাদেশে যেই ঘটনা গুলো ঘটতেছে সেগুলোকে যেনো গুরুত্ব দিয়ে অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন।
থানারহাট ভূমিহীন অঞ্চল কমিটির সভাপতি নুরুল হক মেম্বারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র ভৌমিক, ধানসিঁড়ি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক পরিতোষ দেবনাথ, নবগ্রাম বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম মাষ্টার, নবগ্রাম বাজারের ব্যাবসায়ী ডাক্তার আবদুর রহমান, ভূমিহীন নেতা সিদ্দিক মাঝি, সফি উল্ল্যা, ছাত্র কামরুল ইসলাম, মোঃ আকাশ প্রমূখ।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে চাঁদার দাবিতে বোমা ফাটিয়ে বাড়ির ভাউন্ডারী ওয়াল ভাঙ্গার অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত