ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৮


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৩:৪৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আটজন আহত হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা  গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় দীর্ঘদিন ধরে জমিজমার জেরে সাইফুদ্দিন ও আজিজুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে আজিজুল হকের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাইফুদ্দিনের লোকজনের উপর অতর্কিত  হামলা চালায়। এতে আসবাবপত্র ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। আহত হন পাঁচজন। এর মধ্যে আজিজুল ও মোতাহারের অবস্থা  গুরুতর হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে আজিজুলের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সাইফুদ্দিনের লোকজন হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভাঙচুর করে তিনজনকে আহত করে। এদিকে সাইফুদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, প্রথমে আজিজুল হকের লোকজন বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। শিবগঞ্জ থানা ওসি গোলাম কিবরিয়া জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প

ধামইরহাটে কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত

এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: মীর হেলাল

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, সচেতনতা বাড়াতে সপ্তাহব্যাপী কর্মসূচি

ধামইরহাটে মাদক বিরোধী ঝটিকা অভিযানে ধান ক্ষেতে উদ্ধার হলো সাড়ে ৬ হাজার লিটার চোলাইমদ

ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

পত্নীতলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন

সাভারে ইনসাব'র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হলেন মাসুদ রানা পলিন

গজারিয়া পুকুরপাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন: পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়