মান্দায় গার্মেন্টস দোকানে প্রভাবশালীদের তালা দেওয়ার অভিযোগ
নওগাঁর মান্দায় প্রভাবশালী আব্দুর রশিদ গংদের বিরুদ্ধে গার্মেন্টস দোকানে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৫ মার্চ) উপজেলার দেলুয়াবাড়ী বাজারের দুধহাটি কান্ডারী ফ্যাশন হাউজে। ভূক্তভোগী রবিউল ইসলাম হলেন, উপজেলার চকগোপাল গ্রামের আফসার আলীর ছেলে।
অপরদিকে অভিযুক্ত আব্দুর রশিদ গং হলেন, উপজেলার দেলুয়াবাড়ী বাজার এলাকার আলাউদ্দীনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ মার্চ) রাত আটটার দিকে গার্মেন্টস মালিক বেঁচাকেনা শেষে দোকানঘর বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন সকালে এসে দেখতে পায় তার দোকানে অভিযুক্তরা একাধিক তালা ঝুলছে দিয়ে দখলের চেষ্টা করছেন। এছাড়াও দোকান মালিকের দেওয়া নিজস্ব দুটি তালাতে সুপার গ্লো আঠা লাগিয়ে দিয়েছেন। এমতাবস্থায় দোকান মালিক চরম বিপাকে পড়েছেন। ঈদ উপলক্ষে প্রায় ৭/৮ লক্ষ টাকার গার্মেন্টস সামগ্রী মজুদ করেছেন। এখন মজুদকৃত গার্মেন্টস সামগ্রী বিক্রি করতে না পারায় সংসার নিয়ে চরম বিপাকে পড়েছেন অসহায় রবিউল। প্রায় ১০ বছর ধরে তিনি হাটের জায়গায় দোকানঘর তুলে গার্মেন্টস ব্যবস্থা করে আসছেন। হঠাৎ করে দোকানঘরে অভিযুক্তরা তালা ঝুলিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এমতাবস্থায় দোকান মালিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এব্যাপার অভিযুক্ত আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগে ওই জায়গায় আমার ঘর ছিল। তত্ত্বাবধায়ক সরকার ফকর উদ্দিনের সময় দোকানঘর ভেঙে দেয়। এরপর থেকে ভাড়াটিয়া হিসাবে থাকত। এখন নিজের বলে দাবি করছেন।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়ে তৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২