ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে ভিজিএফের চাল বিতরণ, সুবিধাভোগীদের মুখে হাসি


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৩:৫৭

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় ২৭২৯ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ই মার্চ) সকাল১০ঘটিকার সময় উপজেলার (১নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদ) হলরুমে মোট ৫৭৫৫ জন সুবিধাভোগীদের মধ্যে দুই ধাপে এ চাল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয় তার মধ্যে ৬ ৭ ৮ ও ৯নং ওয়ার্ডের ২৭২৯জন সুবিধাভোগীদের মাঝে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত চাল বিতরণ করা হয়। 

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার ১নংবুলাকী পুর ইউনিয়নের চেয়ারম্যান সদের আলী খন্দকার  

 ইউপি সদস্য আবুল কালাম আজাদ মোঃ মিলন মিয়া সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিটি কার্ডধারী সুবিধাভোগী ১০ কেজি করে চাল পেয়েছেন।

চাল সংগ্রহ করতে আসা একাধিক ব্যক্তি জানান, চাল পেয়ে তারা খুবই আনন্দিত। এক সুবিধাভোগী বলেন, "এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে, বিশেষ করে ঈদকে সামনে রেখে এটি অনেক বড় সহায়তা।"

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, "ভিজিএফ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা চাই, এই সহায়তা যথাযথভাবে যেন তাদের হাতে পৌঁছে যায়।"

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, নির্বিঘ্নে চাল বিতরণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার