ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ঝড়ে পড়ে আছে সরকারি গাছ, অপসারণের নেই কোন উদ্যোগ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৫ বিকাল ৫:২৪

নেত্রকোনার বারহাট্টা-সাহতা সংযোগ সড়কের পাশে গত বছরের অক্টোবর মাসে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ফসলী জমিতে ভেঙে পড়ে অনেক গাছ। বিগত ৫ মাসের অধিক সময় ধরে ভেঙ্গে পড়া গাছগুলো একই জায়গায় পড়ে আছে অথচ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত গাছগুলো সরানোর কোন উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয়রা বলছেন, গাছ ভেঙ্গে পড়ার অনেকদিন পর প্রশাসনের লোকজন এসে কয়েকটি ভাল ভাল গাছ কেটে নিয়ে গেছে, বাকী গাছগুলো এখনও এভাবেই পড়ে আছে। কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি রাতে আঁধারে সুযোগ বুঝে কিছু কিছু কাটা গাছের টুকরো নিয়ে যাচ্ছে।

উপজেলার সাহতা সড়কের, স্বল্পদশাল, দরুন সাহতা, গোপালপুর, মাচেহালা, ধোবা পাড়া, গন্ধব পুর, কুমারপাড়া সড়কে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তার পাশে অনেক জমিতে বড় বড় গাছ উপড়ে পড়ে আছে এতে কৃষকদের জমির ফসলের ক্ষতি হচ্ছে।

উপজেলার মাচেহালা গ্রামের কৃষক ক্ষিতিস নমদাসের সাথে কথা বললে তিনি বলেন, গত বছরের তুফানে রাস্তার পাশের অনেক গাছ ভেঙ্গে পড়েছে। সেই সময় থেকেই গাছগুলো আমাদের জমিতে পড়ে রয়েছে। গাছগুলো সরকারি হওয়ায় ভয়ে আমরা এগুলো সরাতে সাহস পাই না, কখন কি বিপদে পড়তে হয়? কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ এসে গাছগুলো সরিয়ে দেয় না। এতে জমিতে হালচাষ করতে আমাদের সমস্যা হয় এবং পড়ে থাকা গাছের জায়গাটুকু পতিত পড়ে থাকে। এতে করে আমাদের ফসিল জমির ক্ষতি হচ্ছে। গাছগুলো দ্রুত সরিয়ে নিতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।

বারহাট্টা-সাহতা সড়কের অটোরিকশা চালক সিরাজুল ইসলাম বলেন, প্রায় ছয় মাস ধরেই গাছগুলো একই জায়গায় পড়ে আছে। গাছগুলোর অনেকটাই মাটিতে নষ্ট হয়ে গেছে তবুও এই গাছগুলো সরকারি ভাবে নেয়ার ব্যবস্থা করছেন না।

সাহতা গোপালপুর গ্রামের পল্লী চিকিৎসক অপূর্ব কুমার সরকার বলেন, আমাদের ঘরের উপর একটি গাছ পড়ে ঘরটির বেশিরভাগ অংশই ভেঙ্গে গিয়েছিল। এরপর স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) গাছটি কেটে সরিয়ে রাখেন। পরবর্তীতে দশাল গ্রামের এক ইউপি সদস্য (মেম্বার) সুযোগে হেনট্রলি নিয়ে এসে গাছের তিনটি টুকরো নিয়ে যায়। এরপর বড় টুকরোগুলো নিতে আসলে আমাদের গ্রামের ইউপি সদস্য (মেম্বার) বাঁধা দেয়ায় আর নিতে পারেনি।

সাহতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) দেবব্রত বসু সরকার বলেন, সাহতা রাস্তায় পড়ে থাকা গাছগুলোর ব্যাপারে আগামী এক সপ্তাহের মধ্যে উপজেলায় রিপোর্ট পাঠাবো। এরপর উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল আহসান বলেন, উপজেলার বিভিন্ন স্থানের ভেঙ্গে পড়া গাছগুলোর তালিকা বনবিভাগে পাঠিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যেই গাছগুলো টেন্ডারের ব্যবস্থা করা হবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী