ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চেকপোস্টে থাকা পুলিশকে অপহরণ করে পালাচ্ছিল ডাকাতদল, অতঃপর


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২৫ দুপুর ১২:১৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, একটি ট্রাকে তল্লাশী চালানোর সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়েছিলেন গ্রেফতারকৃতরা।

পুলিশ সুত্রে জানাযায়, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালায় পুলিশ। তখন ট্রাক চেক করায় জন্য এক পুলিশ সদস্য এগিয়ে আসলে ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি।

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পুকুরে পড়ে যায়। পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর দিরাই চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত