ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৯-৩-২০২৫ বিকাল ৫:৪৯

নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ, ভিডিও ধারণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের রহিমাবাদ গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক রাকিব মিয়া ও তার দুই সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। দেশে এত ধর্ষণ হচ্ছে কিন্তু অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। তাদের কোনো বিচার হচ্ছে না। প্রশ্ন তুলে বক্তারা বলেন, অনতিবিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। তা না হলে জনগণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে।
আলটিমেটাম দিয়ে তারা বলেন, ২৪ ঘণ্টার ভেতরে ধর্ষক ও ধর্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা না হলে রায়পুরা থানাসহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে।
এর আগে রোববার (১৬ মার্চ) রাতে উপজেলার রহিমাবাদ এলাকার ৫০ বছব বয়সী সনাতন ধর্মাবলম্বী তিন সন্তানের জননী ধর্ষণের শিকার হন। এ সময় ধর্ষণের সময়কার ভিডিও ধারণ করে সহযোগিতাকারীরা। ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী এবং তিন সন্তানকে একসঙ্গে জবাই করে হত্যা করার হুমকিও দেয় তারা।
এ ঘটনার পর দিন (১৭ মার্চ) রাতে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে ধর্ষক রাকিব মিয়াসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা করেছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার