ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

স্কুল ক্রিকেটে আলোড়ন তোলা দুই কিশোরকে লিটনের উপহার


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ২:৩৭

স্কুল ক্রিকেটে এক অবিশ্বাস্য কীর্তি গড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দুই কিশোর ক্রিকেটার মুস্তাকিম হাওলাদার ও সাদ পারভেজ। তাদের ব্যাটিং ঝড়ে স্তব্ধ প্রতিপক্ষ। এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে জাতীয় দলের তারকা ব্যাটার লিটন দাস তাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সেন্ট গ্রেগরি হাই স্কুলের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে রেকর্ড গড়া ৭৭০ রান সংগ্রহ করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে মাত্র ৩২ রানেই গুটিয়ে যায় সেন্ট গ্রেগরি হাই স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল জয় পায় ক্যামব্রিয়ান।

ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৭০ বলে ৫০টি চার ও ২২টি ছক্কায় অপরাজিত ৪০৪ রানের অসাধারণ ইনিংস খেলেন মুস্তাকিম হাওলাদার। এটি বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে প্রথম ৪০০ রানের ইনিংস। তার সতীর্থ সাদ পারভেজও কম যাননি। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কার ঝড়ে অপরাজিত ২৫৬ রান করার পাশাপাশি বল হাতে ৪টি উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখান তিনি। ৭১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও মুস্তাকিম ও সাদের অবিচ্ছিন্ন ৬৯৯ রানের জুটিই বদলে দেয় চিত্র।

এই দুই বিস্ময় বালকের দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করেছে জাতীয় দলের তারকা লিটন দাসকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে লিটন তাদের প্রশংসা করে উপহার দেওয়ার ঘোষণা দেন। তিনি লেখেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের এমন সাফল্য দেখতে দারুণ লাগছে! মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান এবং সাদ পারভেজের ২৫৬ রান। 

তিনি আরও যোগ করেন, জানতে পেরে ভালো লাগছে, সাদের কাছে আমার ব্যাটিং ভালো লাগে। ভালোবাসার প্রতীক হিসেবে আমি মুস্তাকিম ও সাদ—দুজনকেই আমার দুই জোড়া গ্লাভস উপহার দেব। আশা করি, এটি তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং তারা আরও উজ্জ্বলভাবে আলো ছড়াবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ