ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে জনতার ঢল


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ৩:৩৫

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে আদেশ পুর্নবিবেচনার দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটের সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের লেবুখালি ইউনিভার্সিটি স্কয়ারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন ব্যানারে জাতীয়তাবাদী আদর্শের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক সহস্রাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। 
এ সময় বক্তারা বলেন, যুবদল নেতা রিপন শরীফ শতভাগ জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষীত সৈনিক। তিনি বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ আমলে দলের জন্য কাজ করতে গিয়ে বারবার কারানির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় দেড় ডজনের অধিক মামলায় তাকে  আসামি করা হয়েছে।   বিএনপির দুর্দিনে তার ত্যাগ ভোলার মত নয়।তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেগুলো  অধিক তদন্ত সাপেক্ষে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। 
উল্লেখ্য যে, গত ১৮ মার্চ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে  কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক  মোঃ নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস