গোয়ালন্দে মহাসড়কের ট্রাক ওজন স্কেল বিকল, চরম যানজটে থামছে না চাঁদাবাজি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে স্থাপিত বিআইডব্লিউটিসির ট্রাক ওজন স্কেল আবারো বিকল হয়ে পড়েছে। এক সপ্তাহ যাবৎ স্কেলটির ওজন কার্যক্রম বন্ধ থাকলেও কবে নাগাদ মেরামত কাজ শেষ হবে কর্তৃপক্ষ তা বলতে পারছে না। স্কেলের দুই পাশে অ্যাপ্রোচ সড়কে খানাখন্দ এবং ওজনে ত্রুটিসহ নানা কারণে ট্রাকচালকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া দায়িত্বরত হাইওয়ে পুলিশ ও কর্মাচারীদের চাঁদাবাজি থামছে না। এতে মহাসড়কে ঘণ্টায় ঘণ্টায় যানজটসহ নানা বিড়ম্বনায় পড়ছেন এ রুটে চলাচলরত যানবাহনের যাত্রী ও চালকরা।
দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আসা শত শত মালভর্তি ট্রাক দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে ওঠার আগে ওজন নির্ণয়ের জন্য ওই স্কেলে উঠতে হয়। কিন্তু স্কেলের দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ভাঙাচোরা ও কম্পিউটার কার্যক্রম বিকল থাকায় মহাসড়কে যানজট ও ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এছাড়া স্কেলের প্লেট ও কম্পিউটার সফটওয়্যারে সংযোগ না থাকায় ওজন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে মালভর্তি ট্রাকের চালান রসিদ দেখে ওজন স্লিপ হাতে লিখে দেয়া হচ্ছে। এতে স্কেলের অ্যাপ্রোস সড়কে ভাঙাচোড়া ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় মালবোঝাই ট্রাকগুলোকে ঝুঁকি নিয়ে স্কেলে উঠতে হয়।
অ্যাপ্রোস সড়কের খানাখন্দে পানি জমে থাকায় লোহার মোটা রড বেরিয়ে ট্রাকের চাকা ফুটো হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া স্কেলের পাশে ঝোপঝাড়ে দূর থেকে স্কেল নজরে আনতে চালকদের কষ্ট হয়। ট্রাকের ওভারলোড ও চা-পান খাওয়ার নামে হাইওয়ে পুলিশ ও স্কেল কর্মচারীদের উৎকোচ আদায়ের ঘটনা তো আছেই। এতে চালক ও স্কেল কর্মচারীদের সাথে প্রায় সময় ঝগড়াঝাটির ঘটনা ঘটতে দেখা যায়।
প্রতিদিনই ট্রাকের চাপ বেড়ে গেলে চালক ও স্কেলের কর্মচারীদের সাথে ঝগড়াঝাটির একপর্যায়ে স্কেলের দুই পাশে যানবাহনের লম্বা সিরিয়াল সৃষ্টি হয়। এ সমম উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টে হয়। এতে পথচারী ও স্কেলের পাশে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নেয়া আনা দুরূহ হয়ে পড়ে। উভয় পাশে প্রায় জমিদার ব্রিজ ও গোয়ালন্দ জামতলা বাজার পর্যন্ত যানবাহনের সিরিয়াল দেখা যায়।
গত মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম অতিরিক্ত দেড় টন মালবোঝাই (ঢাকা-মেট্রো-ট-১১-৫৩৫৪) মুন্না নামে একজন ট্রাকচালককে আটক করেন। এরপর তাকে ওভারলোড মাল বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২০০০ টাকা জরিমানা করেন। এ সময় ওভারলোড মাল নিয়ে মামলা ছাড়া স্কেল স্লিপ পেল কিভাবে- জানতে চাইলে ওই ট্রাকচালক বলেন, স্কেলের পুলিশকে ১১০০ টাকা দিয়ে স্লিপ নিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে স্কেলে দায়িত্বরত হাইওয়ে পুলিশের এএসআই নুর আলম বলেন, আমি বাইরে থাকা অবস্থায় হয়তো আমাদের চোখ এড়িয়ে চলে গেছে। ওদের কারো কাছ থেকে টাকা নেয়া হয়নি।
একই দিনে সন্ধ্যার দিকে অপর ট্রাকচালক (ঢাকা মেট্রো-১১-১১৩২) ট্রাকের হেলপার সুমন মোল্লা বিআইডব্লিউটিসির স্কেল কম্পিউটার অপারেটর ও পুলিশের সাথে ঝগড়া করতে দেখা যায়। এ সময় তাদের বিরুদ্ধে অভিযোগ করে ওই হেলপার বলেন, ঢোলের ৭৫ টাকা পরিশোধের জন্য কাউন্টারে আমি ১০০ টাকার নোট দিয়েছি। টোলের টাকা রেখে ২৫ টাকা আমাকে ফেরত না দিয়ে উল্টো আমাকে মাড়তে আসে। টোলের টাকা বিআইডব্লিউটিএর কাউন্টারে নেয়ার নিয়ম থাকলেও তা মানা হয় না। এ সময় ভুক্তগোগী চালকরা বলেন, স্কেলে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর আলাদা আলাদা কাউন্টার থাকা সত্ত্বেও চুরির টাকা ভাগাভাগি ঠিক রাখার জন্য উভয় কাউন্টারের কর্মচারীকে বিআইডব্লিউটিসি’র কাউন্টারে একই সাথে টোলের টাকা আদায় ও ওজন কাজ করতে দেখা যায়।
সরেজমিন সোমবার দেখা যায়, স্কেলের প্লেটের সাথে স্থাপিত কম্পিউটার সংযোগ না থাকায় ওজন কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে স্কেলে দায়িত্বরত কর্মচারীরা বুধবার থেকে ওজন স্লিপ হাতে লিখে দিচ্ছেন। এ সময় স্কেলে দায়িত্বরত কম্পিউটার অপারেটর আমিন চৌধুরী ও মাসুম বিল্লাহ জানান, গত বুধবার থেকে স্কেল প্লেট ও কম্পিউটার সংযোগ না থাকায় ওজন কার্যক্রম বন্ধ আছে। একারনে ট্রাকের চালান রসিদ দেখে ওজন স্লিপ হাতে লিখে দেয়া হচ্ছে। মেরামতের জন্য প্রকৌশলী দেখে গেছে বলে তারা জানায়। তারা আরো বলেন ওজন স্লিপ হাতে লিখে দেয়ার কারনে সময় বেশী লাগছে।
প্রতিদিনই মালভর্তি ট্রাকগুলোকে স্কেলের দুই পাশের খানাখন্দ ভরা অ্যাপ্রোস সড়ক ডিঙ্গিয়ে হেলে দুলে ঝুঁকি নিয়ে স্কেলে উঠতে দেখা যায়। এ সময় চালকরা ভাঙ্গাচোরা সড়কের রড দেখিয়ে আক্ষেপ করে বলেন, এই ভাঙ্গা রড কখন যে চাকার মধ্যে ঢুকে চাকা পানসার হবে তার কোন হিসাব নাই। সেই ঝুঁকি নিয়ে এই স্কেলে উঠতে হয়। স্কেলে ওজন ঠিক হয় না। চা-পান খাওয়ার টাকা না দিলে স্কেল ওজন স্লিপ দেয়া হয় না। তাছাড়া ওজনে কিছু মাল বেশী হলেই ৫০০ - ২০০০ টাকা না দিলে পুলিশ গাড়ীর স্লিপ আটকে রাখে। মাঝে মাঝে আমাদের চালানের ওজনের চাইতে স্কেলের স্লিপের ওজন বেশী হয়। প্রতিবাদ করলেই স্কেলের লোকজন আমাদের মারপিট করে। কি করব নিরুপায় হয়ে টাকা দিয়ে ছেড়ে যেতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসির ম্যানেজার শিহাব উদ্দিন মোবাইলে বলেন, আমি মাত্র দেড় মাস আগে দৌলতদিয়ায় যোগদান করেছি। কোথায় কি হচ্ছে এখনও তেমন বুঝে উঠতে পারি নাই। স্কেলের কার্যক্রম শুরু করার জন্য প্রকৌশলী এসে দেখেছে। মেরামত কাজ শেষ হতে কয়দিন লাগবে তা বলা সম্ভব হচ্ছে না। এছাড়া দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসি’র ৪৬ জন লোকবল ছিল। ১২জনকে সরিয়ে নেয়ায় লোকবল সংকট সৃষ্টি হয়েছে। লোকবল সংকটের কারণে ওদের তেমন একটা চাপ দিতে পারছি না। কর্মচারীদের অনিয়মের ব্যাপারে আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ যেহেতু পেলাম অবশ্য তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. রফিকুল ইসলাম বলেন, ওই স্কেলটি আমার অফিসসংলগ্ন হওয়ায় অনেকেই আমার কাছে অভিযোগ নিয়ে আসেন। স্কেলে দায়িত্বরতদের কর্মকান্ডের অভিযোগে আমি নিজেও আশ্চার্য হয়ে যাই। এর একটা বিহীত হওয়া দরকার।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক