কাতারে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাতারে দোহাতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল মুনসুরা এলাকায় আমানুল্লাহ হোটেল এন্ড স্টুডেন্টে ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখার সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও শামীম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধরণ সম্পাদক জনাব নূর আলম আকাশ।
বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখার সাধারণ সম্পাদক জনাব আলী আহমদ বারী, সিনিয়র সহ-সভাপতি আকবর বিন শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আল হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার হোসেন, সহ-সভাপতি মোশাররফ হোসেন সহ-সভাপতি জি, এম জাফিরুল ইসলাম,এছাড়াও উপস্থিত ছিলেন কাতার শাখার নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার পতন এবং ৫ আগস্ট পূর্ববর্তী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আগামীতে ভিপি নূরের নেতৃত্বে গণধিকার পরিষদ আরো শক্তিশালী হয়ে দেশ পরিচালনা করবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করে।
প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন