খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোবিপ্রবি ছাত্রদল সভাপতি শুভ’র ইফতার মাহফিল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে ইফতার মাহফিলের আয়োজন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি দুর্জয় শুভ। এসময় ছাত্রদলের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক ছাত্র সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার (২০শে মার্চ) বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাড মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে উপস্থিত সকলের উদ্দ্যেশে তিনি বলেন, আজকের ইফতারের প্রোগ্রামে আমরা সবাই যেভাবে একত্রিত হয়েছি, ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পদক্ষেপে একত্রিত থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। আজকে যতটুকু আস্থা নিয়ে আমাদের সাথে একত্রিত হয়ে ইফতারে আসছেন, ঠিক ততটুকুই আস্থা নিয়ে আমাদের কাছে সবসময়ই আসবেন। আমাদের কাছ থেকে আশাহত হবে না ইনশাল্লাহ।
এ বিষয়ে দুর্জয় শুভ বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে উন্নত চিকিৎসা গ্রহণ করছেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের ইফতার মাহফিল। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে দ্রুত ফিরে আসেন।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান