ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পাস করার দাবিতে ডামুড্যায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ২:৪

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে রবিবার  বেলা ১১ টায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলা কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আউটসোর্সিং এ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ইসলামিক ফাউন্ডেশন উপজেলার আয়োজনে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা মডেল কেয়ার টেকার মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলার সাধারণ কেয়ারটেকার মোঃ আলমগীর হোসেন, মোহাম্মদ দ্বীন ইসলাম, মডেল শিক্ষক আব্দুল আজিজ সহ অন্যান্য শিক্ষকবৃন্দসহ প্রমূখ । 
বক্তব্য রাখেন মাওলানা মোঃ আব্দুল আজিজ, মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, এবং মাওলানা মোঃ নাজমুল হাসান।


স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাবিগুলো হচ্ছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) মাহে রমজানের মধ্যে পাস করা, ঈদুল ফিতরের পূর্বে (বকেয়া) বেতন ও বোনাস পরিশোধ, শিক্ষকদের গ্রেডভুক্ত করে স্থায়ীকরণ, কোনভাবেই আউটসোর্সিং পদ্ধতিতে না নেয়া, শিক্ষকদের প্রয়োজনে কেন্দ্র স্থানান্তরের সুযোগ প্রদান ও শিক্ষকরা অসুস্থ কিংবা মৃত্যুবরণ শিক্ষক তহবিল গঠন করে এককালিন অনুদান প্রদান।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার