খুবির ইনোভেশন ক্লাবের নেতৃত্বে চিরঞ্জিত-সোহাগ
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৫ ঘোষণা করা হয়েছে।এবারের কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চিরঞ্জিত পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগ চন্দ্র।
কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন রিদওয়ান আল জাওয়াদ (অভ্যন্তরীণ) ও আশা আক্তার (বহিঃসম্পর্ক) । সহকারী সাধারণ সম্পাদক পদে রয়েছেন ইমন কুমার সাহা বিষ্ণুপদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ম. ই. ম. ফাহাদ, এবং সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন তাওহীদুজ্জামান ফিরোজ।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শবনম মুস্তারী, আর তার সহকারী হিসেবে রয়েছেন সৌরভ কুমার ভৌমিক। প্রকাশনা সম্পাদক হয়েছেন শ্যামলী নন্দী, এবং তার সহকারী হিসেবে থাকবেন কবিয়া খানম । অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দীপঙ্কর পাল, এবং সহকারী অর্থ সম্পাদক হিসেবে কাজ করবেন বিষ্ণু বিশ্বাস সুলভ। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কোমানিং চাকমা, এবং সহকারী দপ্তর সম্পাদক অর্ণব কুন্ডু। জনসংযোগ সম্পাদক হিসেবে থাকবেন শুভদীপ গোলদার, এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন অনিন্দিতা বিশ্বাস।
নতুন কমিটিতে বিভিন্ন বিশেষায়িত শাখারও দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিজ্ঞান শাখার পরিচালক হয়েছেন আল্পনা বৈদ্য, সহ-পরিচালক শুভ সালাউদ্দিন ও অর্পিতা সাধু। নির্বাহী সদস্য হিসেবে কাজ করবেন নিহার রঞ্জন মুখার্জী ও গৌরব ঘোষ।
প্রযুক্তি শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আতীকুল ইসলাম। সহ-পরিচালক হিসেবে থাকবেন মো. জাকারিয়া ও মুকেশ কুমার মন্ডল। নির্বাহী পদে রয়েছেন মো. সিয়াম আহমেদ ও রেশমী চাকমা।
দর্শন শাখার পরিচালক হয়েছেন জয়দেব পাল, এবং সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন উজ্জ্বল রায় ও প্রিয়া মন্ডল। নির্বাহী সদস্য হিসেবে কাজ করবেন দিয়া তাবাস্সুম ও সায়মা কামাল নিশাত।
উদ্যোক্তা শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনিমেষ দাস তীর্থ। সহকারী পরিচালক হিসেবে রয়েছেন আসলাম আনসারি ও শিউলি মন্ডল। নির্বাহী সদস্য হিসেবে কাজ করবেন রুহিন হোসেন রুমি ও ফারজানা জাহান।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?