কটিয়াদীতে ছাত্রদল নেতা হত্যা মামলায় সহকারী অ্যাটর্নি জেনারেলসহ ২৯ জনের নামে মামলা
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছাত্রদল নেতা আশিক খা( ২৩) হত্যা মামলায় সহকারি অ্যাটর্নি জেনারেলসহ ২৯ জনের নামে ২৩ মার্চ রবিবার কটিয়াদী থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা রিতা। মামলার আসামিরা হলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশিকুজ্জামান নজরুল, উপজেলার চাঁন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট
রিয়াজুল ইসলাম সেবক, ঢাকা জজকোর্টের আইনজীবী আলী মোহাম্মদ হায়দার বাবলু, ইনসাপ আলী প্রমুখ ব্যক্তিবর্গ। উল্লেখ্য শনিবার (২২ ই মার্চ) উপজেলার চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি প্রার্থী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রদল নেতা আশিক খার মৃত্যু ঘটে। ওই স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ বেশ কয়েকজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আশিক খা মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন আহবায়ক ছিলেন। উক্ত ঘটনায় পুলিশ এডভোকেট আলী মোহাম্মদ হায়দার বাবলু সহ দুজনকে গ্রেপ্তার করেন।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা