পর্তুগালে জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পর্তুগালে বসবাসরত মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার প্রবাসীদের সংগঠন ‘জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পর্তুগাল‘এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৩ মার্চ) পর্তুগালের রাজধানী লিসবনে মাতৃ মনিজ রুয়াদো বেনফরমোছে ‘টেস্টি অফ লিসবন রেস্টুরেন্টে‘ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক উক্ত অনুষ্ঠানের সভাপতি মোঃ এনামুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদ মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ খান জুয়েলের যৌথ সঞ্চালনায় ইফতার পূর্বক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সালেহ আহমেদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা তজমুল আলী, উপদেষ্টা মন্ডলীর সদস্য সানু আহমেদ, জসিম উদ্দিন, দৈনিক সকালের সময়ের পর্তুগাল পর্তুগাল প্রতিনিধি ও প্রবাসী নুরুজ্জামান সেলিম, বদরুল ইসলাম, এনামুল হক জনি, সংগঠনের সহ-সভাপতি আবদুল বাছিত, তোফায়েল আহমেদ, আখলাকুজ্জামন তামান্না, বদরুল ইসলাম, এবাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মিসবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, সিনিয়র সদস্য নুরুল ইসলাম প্রমুখ। এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে পর্তুগালে বসবাসরত বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রমজানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেন মাওলানা জসিম উদ্দীন। পরিশেষে বাংলাদেশ ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, পর্তুগালে বসবাসরত জুড়ী উপজেলা বাসীদের কে নিয়ে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পর্তুগাল দেশে এবং প্রবাসে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজে অবদান রেখে চলেছে।
এমএসএম / এমএসএম
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির
রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা
সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত
মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি
সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব