ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দোহারে স্কাউট লিডারদের দিনব্যাপী কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত 


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৮-৯-২০২১ রাত ৯:১৭

ঢাকা জেলার দোহার উপজেলার স্কাউট ইউনিট লিডার ও গ্রুপ সভাপতিমণ্ডলীর দিনব্যাপী কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল হতে দিনব্যাপী দোহারের লটাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ স্কাউট  দোহার উপজেলার আয়োজনে দোহারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে আগত প্রধান শিক্ষক, স্কাউট টিচার এবং স্কাউটদের নিয়ে কর্মশালা ও দিনব্যাপী ট্রেনিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে দোহার উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেন। 

প্রধান অতিথি বলেন, আগামী ১২ সেপ্টেম্বর হতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। এজন্য আপনারা পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করুন। সেই সাথে আপনাদের প্রতিষ্ঠানগুলোকে ক্লাস করার উপযোগী করে তুলবেন। স্কাউটিংয়ের মূল কথা হলো সদা প্রস্তুত, স্কাউট মানে শুধুমাএ ড্রেস পরিধান করে বাদ্যযন্ত্র বাজিয়ে অতিথিদের স্বাগতম জানানো নয়। বরং স্কাউটদের দায়িত্ব রয়েছে অধিক। তারা সমাজের অনেক দায়িত্বমূলক কাজ করে যাবে। আমরা বিশ্বাস করি, যেভাবে আমাদের স্কাউট গড়ে উঠছে তাদের সঠিকভাবে নেতৃত্ব দিলে তাদের দিয়ে আমরা বড় কিছু করাতে সক্ষম হব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা পারভিন, সহ-শিক্ষা অফিসার মারুফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজর মোসা. স্বর্ণালী রহমান। মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খালেক,  ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একলাল উদ্দিন আহমেদ, মেঘুলা মালিকানা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়, কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া।

অনুষ্ঠানটি স্বার্থক ও বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ স্কাউট দোহার উপজেলার নির্বাহী কমিটির মাধ্যমে আহ্বায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার পালন করেন নূরে আলম সিদ্দিক, প্রধান শিক্ষক ইসলামাবাদ উচ্চ বিদ্যালয় ও বাবু নিরুপম গুহ, সিনিয়র  শিক্ষক পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জামান / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা