ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নরসিংদীর পুলিশ সুপারের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যে জেলা জুড়ে নিন্দার ঝড়


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৪-৩-২০২৫ বিকাল ৫:৪৮
সম্প্রতি নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের সাবেক অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান কর্তৃক নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নানের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রকাশ করায় জেলাব্যাপী সর্বস্তরের মানুষের মধ্যে নিন্দার ঝড় বইছে।
জানা গেছে, নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের সাবেক অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান এবং কোর্ট ইন্সপেক্টর খন্দকার জাকির হোসেনের বিরুদ্ধে মালখানায় দায়িত্বে নিয়োজিত এসআই সামিনুর রহমান উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, মো. কামরুজ্জামান ও খন্দকার জাকির হোসেন মালখানায় রক্ষিত ৯৬ কেজি গাঁজা ধ্বংস না করে গোপনে অন্যত্র বিক্রি করে দিয়েছেন।
বিষয়টি পুলিশ সুপারের নজরে আসলে তিনি ডিআইজি ঢাকা রেঞ্জের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের নরসিংদী পুলিশ লাইনে প্রত্যাহার করেন এবং এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন।
জানা যায়, তদন্ত কমিটি গঠনের পর জেলা গোয়েন্দা বিভাগের সাবেক ওসি মো. কামরুজ্জামান ব্যক্তিগতভাবে গাঁজা বিক্রির প্রকৃত ঘটনা আড়াল করতে এবং স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক অভিযোগ প্রচার করতে শুরু করেন। এই কার্যকলাপ নরসিংদী জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশ বাহিনীকে হেয়প্রতিপন্ন করেছে বলে মনে করছেন নরসিংদীর সাধারণ জনগণ।  ইতোমধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ভেরিফাই ফেইসবুক পেইজে একটি  প্রতিবাদও দেয়া হয়েছে। ডিবির সাবেক ওসির এই ন্যাক্কারজনক কাজটি বিভাগীয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় নরসিংদী জেলার সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা প্রকাশ করেছে।
৫ আগস্টের পর, নরসিংদী জেলার আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছিল এবং মাদক, অস্ত্রবাজী, ছিনতাই বেড়ে যাচ্ছিল। ঠিক তখনই সারাদেশের মতো নরসিংদী জেলা পুলিশেও রদবদল হয়েছিল। সেই মুহুর্তে নরসিংদী জেলা পুলিশে যোগদান করেন মেধাবী, পরীক্ষিত এবং সাহসী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। তার অক্লান্ত পরিশ্রমে নরসিংদী জেলা পুলিশ আজ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে এবং মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে।
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা যখন উন্নতির দিকে যাচ্ছিল, তখন কিছু লোক এই মেধাবী পুলিশ সুপার ও জেলা পুলিশকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্র করতে চেষ্টা করেছিল, যা ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। নরসিংদী জেলা পুলিশ আজ জনগণের আস্থা এবং বিশ্বাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। মেধাবী পুলিশ অফিসারের নেতৃত্বে নরসিংদী বাসীর জন্য সুন্দর পরিবেশ তৈরি হবে, এটাই সকলের প্রত্যাশা ও কামনা।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা