কাপাসিয়ায় বৃদ্ধাশ্রমে ছাত্র শিবিরের ইফতার আয়োজন
গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তর সীমান্তবর্তী টোক ইউনিয়নে বেসরকারিভাবে গড়ে তোলা আব্দুল আলী সেবাশ্রমে অসহায় বৃদ্ধ মানুষদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলা শাখা।
২৪ মার্চ শিবির আয়োজিত এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর -৪( কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রাথী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, ছাত্র শিবিরের গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, সেক্রেটারি ইসমাঈল পাঠান, কাপাসিয়া উপজেলার সভাপতি মারুফ কামাল, সেক্রেটারি রাকিব হাসান।
আব্দুল আলী সেবাশ্রমের সকল বৃদ্ধ ও অসহায় মানুষের মাঝে শিবির মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ করে। নেতৃবৃন্দ তাদের সাথে দীর্ঘ সময় কাটায়, জীবনের অপ্রকাশিত গল্প শোনে। পরে বৃদ্ধ ও অসহায় মানুষদের সাথে নিয়ে দোয়া ও ইফতার করে।
এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন," বয়সের ভারে নুয়ে পড়া প্রায় শতবর্ষী মানুষগুলো পরিবারের সদস্যদের ছাড়া এখানে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। এই মানুষগুলোর প্রত্যেকের এই বৃদ্ধাশ্রমে আসার পেছনে রয়েছে নির্মম হাজারো গল্প। প্রতিটি গল্প যে কারো অন্তরকে বিগলিত করবে, জীবনের সেই নির্মম বাস্তবতাগুলো তাদের কাছ থেকে শুনতে গেলে চোখগুলো টলটল করে ওঠে। হৃদয় গহীনে তীব্র হাহাকার অনুভব হয়। মন চায় রাজ্যের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখি আমার দাদার বয়সী এই মানুষগুলোকে। তাই ঈদের পূর্ব মুহূর্তে গিয়েছিলাম সবার সাথে একটু সাক্ষাৎ করতে। এত কষ্টের মধ্যেও তারা আমাকে ভালোবাসা মাখা হাসিমুখে সময় দিয়েছেন। মহান মহান আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ আপনি ভইবৃত্ত এই মানুষগুলোকে ঈদের আনন্দে পরিপূর্ণ করে দিন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন।"
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ