মনোহরদীতে পিকআপ ভ্যান আটকে ডাকাতি
নরসিংদীর মনোহরদীতে সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বেসরকারি নেসলে কোম্পানির পিকআপ ভ্যান আটকে প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনোহরদী-ড্রেনেরঘাট আঞ্চলিক সড়কের গজারিয়া স্লুইসগেটে এই ঘটনা ঘটে।
গাড়িচালক জানান, সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন পরিবেশকের গোদাম থেকে নেসলে কোম্পানির পণ্য পরিবহনকারী একটি পিকআপ ভ্যান মালামাল নিয়ে বিক্রির জন্য বের হয়। চালাকচর, চকবাজার এবং নোয়াকান্দী বাজারে বিক্রি শেষে মনোহরদী ফিরছিলো। লেবুতলা ইউনিয়নের গজারিয়া স্লুইসগেটের সামনে পৌঁছলে সাদা রংয়ের একটি হায়েস গাড়ি সড়কের মাঝে দাঁড় করিয়ে কোম্পানির গাড়িটি আটকায়। এ সময় ডাকতদের গাড়ি থেকে ৭-৮ জন মুখোশপড়া যুবক ধারালো অস্ত্র দিয়ে পিকআপের সামনের গ্লাসে কোপ দেয়। অন্য একজন গাড়ির দরজায় আঘাত করে খুলে ফেলে। এ সময় ভেতরে বসা দুই বিক্রয়কর্মীর সঙ্গে থাকা প্রায় তিন লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে ডাকাতরা দ্রুত গাড়ি চালিয়ে পালিয়ে যায়।
নেসলের মনোহরদী পরিবেশক কার্যালয়ের ব্যবস্থাপক মাছুম মিয়া গণমাধ্যম কে বলেন, মার্কেট থেকে মালামাল বিক্রি শেষে ফেরার পথে ৭-৮ জন ডাকাত এসে গাড়ি ভেঙে হামলা চালিয়ে ব্যাগে থাকা টাকা নিয়ে চলে যায় এবং ব্যাগে পণ্য বিক্রির দুই লাখ ৯০ হাজার টাকা ছিলো।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied