কেশবপুরের আকাশে দেখা মিলছে ভিন্ন ভিন্ন রঙের ঘুড়ি
যশোরের কেশবপুরের বিভিন্ন ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে গ্রামবাংলাার চিরায়ত ঘুড়ি নিয়ে মেতে ওঠার দৃশ্য চোখে পড়ে। আর ঘুড়ি ওড়ানোর মজা নিচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। মেঘহীন প্রতিটি বিকেলেই উপজেলার গ্রামবাংলার ঐতিহ্য ও বিনোদন হিসেবে সব বয়সেরই মানুষ ঘুড়ি উড়িয়ে ব্যস্ত সময় পার করছেন। বাঙালির ঐতিহ্য ঘুড়ি ওড়ানোর এ উৎসব নিত্যদিনই অনন্য এক বিনোদনের খোরাক।
বর্তমানে আধুনিক প্রযুক্তির দাপটে ঘুড়ি উড়ানোর চল নেই বললেই চলে। ব্যস্ততার জাঁতাকলে পিষ্ট নাগরিক জীবনে বাড়ির ছাদেও ঘুড়ি উড়ানোর প্রবণতা কমেছে। কিন্তু বছরের এই সময়ে প্রতিদিন বিকেলে ঘুড়ি ওড়ানোর রঙিন উৎসবে মেতে ওঠে কিশোর-তরুণরা। প্রতিটি ঘুড়ির সঙ্গে যেন উড়ে বেড়ায় তাদের উচ্ছ্বল মনও।
কথা হয় উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র ছাব্বির হোসেন, হোসেন, স্কুলছাত্র রজিবুল, রাকবিুলের সাথে। তারা জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, কী করব। বাড়িতে বসে বসে আর পারা যাচ্ছে না। সমায়টা পার করতে হবে আর কী। আর ঘুড়ি ওড়ানোর মজাটাই আলাদা। আমরা নানা রঙের কাগজ দিয়ে ঘুড়ি বানিয়ে প্রতি বছরই এ সময়টায় ওড়াই। যখন নানা রঙের ঘুড়ি আকাশে একসাথে ওড়ে তখন এটা দেখার মজাই আলাদা।
ঘুড়ি ওড়ানোর দৃশ্য তুলে ধরে উপজেলার বেলোকাটি গ্রামের কৃষক মশিয়ার রহমান জানান, এখন ধান কাটা শেষ। সবাই বাড়িতে বসে অলস সময় পার করছে, কাজও নেই তেমন। প্রতিদিন বিকেলে নানা বয়সের মানুষ নানা রঙের ঘুড়ি ওড়ায়। আর ঘুড়ি ওড়ানোর মজাই আলাদা। আমরা সবাই মিলে ঘুড়ি উড়াই। তিনি আরো জানান, ঘুড়ি ওড়ানো বাঙালির প্রাচীন ঐতিহ্য। বর্তমান সময়ে মোবাইল ব্যবহারের কারণে হারিয়ে যাচ্ছে এ উৎসব। তবে নির্মল আনন্দের বার্তা নিয়ে এখনো গ্রামবাংলায় টিকে রয়েছে ঘুড়ি ওড়ানো। গ্রামবাংলার এই ঘুড়ি উৎসব টিকে থাকুক সব সময়।
বিদ্যানন্দকাটি গ্রামের বাপ্পা ঘোষ জানান, আগে বাড়িতে নিজেরাই ঘুড়ি বানাতাম। এখন দোকানে দোকানে রং–বেরংয়ের বিভিন্ন পাখি, মানুষাকৃতির ঘুড়ি পাওয়া যাচ্ছে। তবে সবকিছুর ক্রীড়া প্রতিযোগিতা হয় সরকারিভাবে, ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হয় না। সাংবাদিকদের মাধ্যমে তিনি সরকারিভাবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান