লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজের চার দিন পর সুমন মোল্যা (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিববার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন মোল্যা উপজেলার লাহুড়িয়া গ্রামের ডহরপাড়ার বিল্লাল মোল্যার ছেলে।
লোহাগড়া থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) সকালে সুমন নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে লাহুড়িয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরেও নিখোঁজ সুমনের সন্ধান না পেয়ে সুমনের মা সামেলা বেগম শুক্রবার (২২ আগষ্ট) লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। সাধারণ ডায়েরি নং-১০৫৮।
পুলিশ আরও জানিয়েছে, রবিবার বিকালে কামঠানা গ্রামের কৃষক বেলায়েত হোসেন নামের এক কৃষক তার হারানো পাটের জাগ খুঁজতে গিয়ে খালের কিনারায় একটি লাশ পড়ে থাকতে দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের কিছুক্ষণ পর নিহত সুমনের বাবা-মাসহ আত্মীয়-স্বজনরা লাহুড়িয়া থেকে ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার হওয়া লাশটি তাদের নিখোঁজ হওয়া সন্তান সুমনের বলে দাবী করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন