রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় গর্তে পড়ে শায়ন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শায়ন উত্তরগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে। সে রাউতনগর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের ছাত্র ছিল। রবিবার (২৪ আগষ্ট) দুপুরে হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার উত্তরগাঁও গ্রামে কুলিক নদীতে পানি উন্নয়ন বোর্ড ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জিও ব্যাগ দিয়ে নদীর পাড় বাঁধার কাজ করছিল। সেখান থেকে ইউএনও বালু কিনে রামরায় দিঘি বিনোদন পার্ক উন্নয়নের কাজ করছিলেন।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন শায়ন সেখানে ড্রেজার দেখতে গিয়েছিল। এক সময় হঠাৎ তার পা পিছলে গিয়ে সে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের এমন মৃত্যুতে বাবা রবিউল ইসলাম ও পরিবার শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে।
এ ব্যাপারে ইউএনও শাফিউল মাজলুবিন রহমান "সকালের সময় প্রতিনিধি'কে বলেন, রামরায় বিনোদন পার্কের উন্নয়নে আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে বালু কিনে নিয়ে কাজ করছি। গত তিনদিন ধরে কাজ হচ্ছে আজ হঠাৎ সেখানে একটি শিশু পড়ে গিয়ে মারা গেছে। বিষয়টি দুঃখ জনক। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, এনিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা