জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে “বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫” এর পুরস্কার বিতরণী সকালে জয়পুরহাট শহরের সুগার মিল প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ফজলুর রহমান সাঈদ, গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ আবু তাহের, ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সাবেক সভাপতি হাসিবুল আলম লিটন, এপিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, আসলাম হোসেন, ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন , সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম, ছাত্র শিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি তারেক হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞানের চর্চা তরুণ প্রজন্মকে দক্ষ ও নৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে পারে। দেশকে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিকতা অর্জনও জরুরি।
পরবর্তীতে বিজয়ী ক ও খ শাখার মোট ৫০ জন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং ক ও খ প্রথম চাম্পিয়ানকে ১০,০০০/= (দশ)হাজার টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করেন, ক ও খ দ্বিতীয় স্থান অর্জন কারীদের ৬,০০০ (ছয় হাজার)টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করেন ও তৃতীয় স্থান কারীদের ৪,০০০(চারহাজার) টাকা ক্রেস্ট ও সনদ প্রদান করেন। এছাড়া ৪র্থ -১০ম স্থান অর্জনকারীদের মাঝে ১০০০ টাকা,ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।১১ তম থেকে ২৫ তম স্থান অর্জনকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৫ জুলাই সাইন্স অলিম্পিয়াড ২০২৫ অনুষ্ঠিত হয় সেখানে প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’