হাতিয়ায় গাঁজা ও ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবা সহ বেলাল উদ্দিন ( ৪৮) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর)ভোরে উপজেলার সাগরিয়া বাজার এলাকা থেকে উক্ত মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। ধৃত মাদক ব্যবসায়ী বেলাল উদ্দিন হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম। তিনি বলেন,
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার টাকা মূল্যের ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক ব্যবসায়ী কে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত