নড়াইলের বড়দিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি আতাউর রহমান বাচ্চু
নড়াইলের বড়দিয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অকৃত্রিম ভালবাসায় সিক্ত হলেন ৯৪ নড়াইল - ২ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু। ০২ মার্চ (সোমবার) বিকেলে বড়দিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে কোটাকোল ইউনিয়নের অবহেলিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হন তিনি। এ সময় অসংখ্য নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে ফুল দিয়ে বরন করেন।
নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুফতি ফয়জুল্লাহ'র সঞ্চালনায় ও বড়দিয়া কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ এম এইচ বাহাউদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু।
এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ওয়ার্ড প্রতিনিধি হাফেজ আঃ আজিজ সরদার, খাশিয়াল ইউনিয়ন শাখার চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ ওলিউল্লাহ সরদার ও বড়দিয়া হাইস্কুলের সহঃ প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, কোটাকোল ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি নাছরুল্লাহ, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের উপদেষ্টা মোঃ আবু তালেব মেল্যা, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ আলমগীর হোসাইন, লোহাগড়া উপজেলা আমির মাও হাদিউজ্জামান, বড়দিয়া হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বিএম কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা অবহেলিত বড়দিয়া পারের তিনটি ওয়ার্ডের যোগাযোগ, শিক্ষা ও মাদক এর বিষয়ে নানা মুখী সমস্যা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডঃ আতাউর রহমান বাচ্চু বলেন, দল মত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা পেলে সকল সমস্যারই সমাধান হবে ইনশাল্লাহ।
সংবর্ধনা শেষে প্রধান অতিথি বড়দিয়া হাইস্কুলের শিক্ষক মিলনাতনে গিয়ে স্কুলের উন্নয়নে কথা বলেন এবং কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাসান আল মামুদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে এলাকার খোঁজ খবর নেন।
এমএসএম / এমএসএম
লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার
লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা
লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে
মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু
মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত
গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার
রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন
নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত
রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়