ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৯-১১-২০২৫ বিকাল ৫:১৪

পটুয়াখালীর দশমিনায় জয় বাংলা ¯েøাগান দিয়ে জটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ছড়িয়ে পরেছে। রোববার খুব সকালে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে এ মিছিলটি বেড় হয়ে উপজেলা এলাকায় এসে শেষ হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ব্যানারের সামনে কাফনের কাপড় পড়ে ও মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মাথায় কাফনের কাপড় বাধা ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে দেখা গেছে সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের নিষিদ্ধ সংগঠনের সভাপতি জায়েদ প্যাদাকে।
ভিডিওতে দেখা গেছে, দশমিনা উপজেলা ছাত্রলীগের ব্যানারে হটাও ইউনুস বাচাও দেশ- লেখা ছিল। মিছিলে ৩৫-৪০জন নেতাকর্মীকে দেখা গেছে। এ সময় নেতাকর্মীরা মুজিব তোমার স্মারণে, ভয় করি না মরনে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এমন শ্লোগান দিতে শোনা যায়।
এদিকে রোববার সকালে জায়েদ প্যাদা নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও পোষ্ট করে লিখেছেন অনেকদিন পরে আবারও রাজপথে। একই ভিডিও উপজেলার বিভিন্ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেইসবুকে আপলোড করেছেন।
এবিষয় দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম জানান, নিষিদ্ধ সংগঠনের ভিডিও নজরে এসেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার