ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

রাতে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, সকালে উধাও স্বামী


মাধবপুর প্রতিনিধি photo মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৫ বিকাল ৫:১৫

হবিগঞ্জের মাধবপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার ভোরে উপজেলার সম্বতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর নাম সানজিদা আক্তার লিপা (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পেটুয়াজুরি গ্রামের হুরন আলীর মেয়ে। স্বামী রফিক মিয়া, সম্বতপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। দম্পতির দুটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রফিক ও লিপার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে রবিবার ভোরে লিপার রহস্যজনক মৃত্যু ঘটে। ঘটনার পর থেকেই রফিক মিয়া বাড়ি ছেড়ে পালিয়ে যান।

নিহতের স্বজনদের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দাবি করেন, রফিক নিয়মিত গাঁজা সেবন করত এবং টাকার জন্য প্রায়ই স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাত। সম্প্রতি স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়েও করেন তিনি। এসব ঘটনার জেরেই রফিক ও তার সহযোগীরা লিপাকে হত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।

এদিকে স্থানীয়দের মধ্যেও এ ঘটনাকে ঘিরে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তারা বলেন, সঠিক তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ বলেন,
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি রহস্যজনক মৃত্যু বলে মনে হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং পলাতক স্বামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬

সোনালু ফুলের হলুদ আভায় সেজেছে বারহাট্টার প্রকৃতি

মুরাদনগরে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ, উপকৃত শতাধিক পরিবার

খাশিয়াল ঘোপে ৬০০ কেজি মাছ অবমুক্ত

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই নবাগত ইউএনও এর সাথে সুরের ধারা পরিবারের শুভেচ্ছা বিনিময়