ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার


রামু (কক্সবাজার) প্রতিনিধি photo রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২৬ বিকাল ৭:৫৪

কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। বুধবার (২১ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লামার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই মোঃ শওকত জামিলসহ পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পুলিশ জানায়, কাউয়ারখোপ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লামার পাড়া সংলগ্ন চেয়ারম্যান বাড়ির পশ্চিমে মসজিদ পুকুর পাড়ে ১০–১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। তবে অপর ডাকাতরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন— মেহেদী হাসান (২০), পিতা: মৃত শফি আলম এবং জসিম উদ্দিন (২২), পিতা: বাদশা মিয়া। তারা উভয়ই রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা (৭নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃতদের কাছ থেকে এবং পলাতক আসামিদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ৪১ ইঞ্চি লম্বা ধারালো কিরিচ, দুটি ধারালো ছুরি, দুটি ধারালো দা, দুটি লোহার হাতুড়ি, একটি দ্বিমুখী ধারালো চাইনিজ কুড়াল, তালা কাটার যন্ত্র, চেইনযুক্ত বিশেষ লোহার কাঁটাযুক্ত যন্ত্র ও তিনটি প্লাস। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ভোরের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Aminur / Aminur

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন