বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
আমন মৌসুমে ধানের বাম্পার ফলনের পর এবার নতুন উদ্যমে বোরো আবাদে স্বপ্ন বুনতে শুরু করেছেন বারহাট্টার কৃষকরা। বীজতলা তৈরির পর শীত উপেক্ষা করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে বেড়েছে কৃষকদের কর্মব্যস্ততা। সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জমি প্রস্তুত, পানি সেচ, হালচাষ, বীজতলা থেকে চারা উঠানো শেষে জমিতে রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বীজতলায় ধানের চারা পরিচর্যার পাশাপাশি পুরোদমে চলছে জমি চাষবাদের কাজ। বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে কোথাও ধানের কচি চারার সবুজ গালিচা, কোথাও আবার গভীর নলকুপ থেকে চলছে পানি সেচ, ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষের কাজ। সব মিলিয়ে ফুরফুরে মেজাজে বোরো আবাদে ব্যস্ত এ এলাকার কৃষকরা। কৃষকদের চোখে-মুখে ফুটে উঠেছে আগামীর সোনালী স্বপ্নের ঝিলিক।
কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে বোরো আবাদে এবার বাম্পার ফলনের আশা করছেন তারা। গত বছরের তুলনায় এ বছর বাজারে আমন ধানের দাম বেশি পাওয়ায় উপজেলার কৃষকদের মাঝে বোরো ধান চাষে আগ্রহ বেড়েছে। এ বছর জমিতে তারা বিভিন্ন হাইব্রিড জাতের ধান রোপণ করছেন।
উপজেলা সদরের গড়মা গ্রামের কৃষক তপন সরকার, মতিন্দ্র সরকার, যশমাধব গ্রামের কৃষক কুতুব উদ্দিন, মিরাজ আলী, বাউসী ইউনিয়নের মোয়াটি গ্রামের কৃষক জজ মিয়া, রিপন খাঁ, রায়পুর ইউনিয়নের শাসনউড়া গ্রামের কৃষক লালু মিয়া, চঞ্চল খাঁসহ কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, আমন ফসল কাটার পরপরই পৌষের শুরুতেই আমাদের কিছু কিছু এলাকায় বোরো আবাদ শুরু হয়েছে। এখন মাঘের শুরুতে পুরোদমে শুরু হয়েছে বরো আবাদের ব্যস্ততা। তবে সব ধরনের কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে গত বছরের তুলনায় এবার চাষাবাদের ব্যয় অনেকটা বেড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় বরো ধান চাষের জমি তৈরি করে চারা রোপণ শুরু হয়েছে। এবার কৃষকদের ভালো জাতের দ্রুত উচ্চ ফলনশীল এবং কম সময়ে পরীক্ষিত জাতের ধান চাষ করতে পরামর্শ দেওয়া হচ্ছে। ফসলে পোকার আক্রমণ এবং কোনো ধরনের দুর্যোগ না হলে এবার বাম্পার ফলন আশা করছেন তিনি।
Aminur / Aminur
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত