ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে এএসআইকে লাঠিপেটা, দুজন গ্রেপ্তার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ৪:৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ক্ষুন্দ্র দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৮) এবং কোদলাদিগি (গোদাইপুর) গ্রামের মঈন উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ থানার এএসআই মামুনুর রশিদ সাদা পোশাকে সঙ্গীয় ফোর্স নিয়ে ষোলমাইল এলাকায় এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যান। এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে পেছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। এতে তিনি আহত হন।

পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা তার মাথায় চারটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এ ঘটনায় এএসআই দেওয়ান মো. আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমএসএম / এমএসএম

লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী

রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত

আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ

যোগদানপত্রে নাম বদলিয়ে চাকরিঃ অবসরকালীন সুবিধা চেয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন