ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে অগ্নিকাণ্ডে কৃষকের দুটি গরু পুড়ে ছাই


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১৫-৩-২০২৬ দুপুর ৪:৩৭
মাদারীপুর জেলার শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে সেলিম শিকদার নামে এক কৃষকের গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
 
জানা যায়, রবিবার (১৫ মার্চ) দুপুরের দিকে শিবচর পৌরসভার যাদুয়ারচর গ্রামের কৃষক সেলিম শিকদারের গোয়ালঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মারা যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।
শিবচর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। পরে স্থানীয়রা ফোন করে জানান যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তাই আপনাদের আসার প্রয়োজন নেই। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার