এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি খুলনায় অনুষ্ঠিত হলো কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত আচরণ, দায়িত্ব ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে আইকিউএসি'র আয়োজনে কর্মচারীদের মধ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আইকিউএসি'র পরিচালক মো. আনিসুর রহমান। সঞ্চালনের দায়িত্বে ছিলেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক মো. মেহেদী হাসান। এছাড়া প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ফারজানা আক্তার, আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক মো. মেহেদী হাসান এবং সহকারী রেজিস্ট্রার শেখ মাকসুদুর রহমান। মোট তিনটি সেশনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে দক্ষতা উন্নয়ন, পেশাগত আচরণ, দায়িত্বশীলতা এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলা বিষয়ে বাস্তবভিত্তিক, অংশগ্রহণমূলক ও অত্যন্ত ইন্টারেক্টিভ আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ, প্রশ্নোত্তর পর্ব ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিটি সেশন প্রাণবন্ত ও কার্যকর হয়ে ওঠে। বক্তারা আধুনিক কর্মসংস্কৃতি, অফিস শিষ্টাচার, সেবা মানোন্নয়ন এবং দলগত কাজের গুরুত্ব তুলে ধরে কর্মীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মচারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এদিকে আয়োজকরা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা, মনোবল ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন উন্নয়নমূলক কর্মসূচি আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।
Aminur / Aminur
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা