ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২১-১-২০২৬ বিকাল ৭:৩৯

মাদারীপুর জেলার শিবচর পৌরসভার চরশাম্যাইল ও শ্যামাইল মৌজায় ২ দশমিক ৬৮ একর জমিতে ২০২৩ সালে নির্মাণ শুরু হয় বর্জ্য ব্যবস্থপনা ইউনিট। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কাজটি নির্মাণ শুরু করে টার্ন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্মাণ কাজও প্রায় শেষ হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। পৌর সভার বর্জ্য প্লান্টে এনে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হবে জৈব সার। যা স্বল্পদামে এখান থেকে কিনে জমিতে ব্যবহার করতে পারবে গ্রামের চাষীরা। সার কিনতে বাড়তি খরচ কমে আসবে, বাড়বে ফসলের উৎপাদনও__ এমন আশা চাষীদের। এতে প্রতি বছর সাশ্রয় হবে কোটি কোটি টাকা। আর এটি চালু হলে তৈরি হবে কর্মসংস্থানও। এছাড়া সুপেয় পানি সরবরাহও করা হবে এই প্রকেল্পর মাধ্যমে। এটি জেলার প্রথম সমন্বিত বর্জ্য ব্যবস্থপনা ইউনিট। আধুনিক শিবচর পৌরসভা গড়ার লক্ষ্যে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি পুরোপুরি চালুর কথা বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
স্থানীয় বাসিন্দারা জানান,'এই আধুনিক বর্জ্য নিষ্কাষণ প্রকল্প চালু হলে আমাদের মত বেকার যুবকরা কাজ পাবে। এখান থেকে তৈরি জৈব সার ও সুপেয় পানির ব্যবস্থা চালু হলে এলাকার মানুষও উপকৃত হবেন।’কৃষক আহাতার মাতুব্বর বলেন,'আমাদের এলাকাতেই এই কারখানা তৈরি করা হচ্ছে। এখানে সার তৈরি হলে কম খরচেই কিনতে পারবো। সহজেই জমিতে ব্যবহার করতে পারবে এই এলাকার চাষীরা।'
ঠিকাদারী প্রতিষ্ঠান টার্ন-এর প্রতিনিধি মিলন মিয়া বলেন, 'আমাদের প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন হস্তান্তর প্রক্রিয়া বাকি। এটিও শিগগিরই সম্পন্ন হবে। আগামী দুইবছর ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেরাই ময়লা-আবর্জনা সংগ্রহ করে জৈব সার তৈরি করবে। এরপর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর নিজেদের জনবল দিয়ে তৈরি করবে সার।'
শিবচর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এর প্রকৌশলী শামীমা নাসরিন বলেন, এটি চালুর মাধ্যমে শিবচর পৌরসভার চিত্র পাল্টে যাবে। সড়কে কোন ময়লা থাকবে না। বাসাবাড়ির নোংরা ও আবর্জনা সংগ্রহ করে এই প্রকল্পে নিয়ে আসা হবে। এরপর তৈরি হবে জৈব সার। এখান থেকে থেকে সাধারণ কৃষকরা কম খরচে সার কিনে জমিতে দিতে পারবেন। এছাড়া এটি চালু হলে বেকারদের কর্মসংস্থানেরও তৈরি হবে।'

Aminur / Aminur

ঈশ্বরদীতে এক মাদকসেবীর অপ্রত্যাশিত মাদকবিরোধী প্রচারণায়চাঞ্চল্যের সৃষ্টি করেছে

গাজীপুরে সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান ভাড়ার টাকা আত্মসাতের অভিযোগ: তোপের মুখে জেলা কমান্ডার মাহফুজ

ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেয়া হলো চিমনি

তারাগঞ্জে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ে প্রায় ২ লাখ টাকার টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে খালে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পোশাকে দ্বিগুন লাভ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে হাজী সেলিম ফাউন্ডেশনের ইফতার ও নগদ অর্থ সহায়তা

কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে প্রকৃতি ও মানুষের মঙ্গল কামনায় বট ও পাকুড়ের বিয়ে

রাণীশংকৈলে মহিলা মাদক ব্যবসায়িসহ গ্রেপ্তার ৩

তানোরে বিদ্যুত সংযোগ দেয়ার নামে টাকা আদায়ের অভিযোগ

চাঁদপুরে ভাড়া বাড়ি থেকে বিক্রয় কর্মীর মরদেহ উদ্ধার