রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
রাঙ্গামাটি রাজস্থলীতে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধে সচেতনতা বাড়াতে বে-সরকারি এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ সভায় জলবায়ু–সংবেদনশীল রোগ, রোগের বিস্তার এবং স্থানীয় ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, নওশাদ খান। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডা, সৌমন্দ্র বড়ুয়া, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, বাজার চৌধুরী শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা,ফার্মাসিস্ট সুজন প্রমুখ।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের পক্ষে প্রকল্প কর্মকর্তা সঞ্চয় চাকমা এর প্রেজেন্টেশনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন কীভাবে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে তা তুলে ধরেন। তিনি জানান, ক্রমবর্ধমান তাপমাত্রা, অনিয়মিত বৃষ্টিপাত, ঘন ঘন বন্যা–ঝড়, পরিবেশগত অবক্ষয় এবং ঋতুচক্রের পরিবর্তনের কারণে ভেক্টর–বাহিত রোগ (ডেঙ্গু, ম্যালেরিয়া), পানিবাহিত রোগ, শ্বাসতন্ত্রের রোগ, মা–শিশু স্বাস্থ্য সমস্যা, নন–কমিউনিকেবল ডিজিজ এবং তাপমাত্রাজনিত অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় প্রাথমিক শনাক্তকরণ, নিরাপদ পানি, স্যানিটেশন, সচেতনতা এবং কমিউনিটি–ভিত্তিক অভিযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় অন্যানের মধ্যে স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে জরুরি প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন মাঠ সংগঠক সুখিন চাকমা, ও সুমন চাকমাসহ স্বাস্থ্য ইন্সপেক্টর উপস্থিত ছিলেন । সকলে জলবায়ু বিষয় সচেতনতা সমাজে বৃদ্ধি বাড়াতে হবে।
Aminur / Aminur
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু