আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলার স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা জোরদারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ইউএনও শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে বলেন, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধিগুলো আমাদের উন্নয়নের পথে প্রধান বাধা। এগুলো রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই দিকে আইন-শৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি থাকবে। আমরা চাই আত্রাইয়ের প্রতিটি মানুষ যেন নির্ভয়ে ও শান্তিতে বসবাস করতে পারে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,
আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার , ইউপি চেয়ারম্যান মো. আফজাল হোসেন, সম্রাট হোসেন, আত্রাই থানা প্রসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু, জামায়াত নেতা শাহিন আহমেদ, আঃ রশিদ সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Aminur / Aminur
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা