ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২১-১-২০২৬ রাত ৮:৮

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরবরাহে বাধা প্রদানের দায়ে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট এলাকায় কৃষি বিপণন আইন, ২০১৮ এর আওতায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, স্বদেশ চন্দ্র সরকার (৪৫), স্বত্বাধিকারী—মেসার্স রহমান এন্টারপ্রাইজ, পিতা: মুকুল চন্দ্র সরকার, গ্রাম: ঘনিরামপুর, থানা: তারাগঞ্জ, জেলা: রংপুর—কৃষকদের নিকট রাসায়নিক সার সরবরাহে ইচ্ছাকৃতভাবে বাধা প্রদান করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন,যা কৃষি বিপণন আইন, ২০১৮ এর পরিপন্থী। উক্ত অপরাধের দায়ে সংশ্লিষ্ট আইনের ধারায় তাকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ধীবা রানী রায়,উপজেলা কৃষি অফিসার, তারাগঞ্জ, রংপুর। অভিযান চলাকালে তারাগঞ্জ থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোনাববর হোসেন। 

Aminur / Aminur

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু