ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ৪:৫৪

শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দির এর দেবোত্তর সম্পত্তি নিয়ে উষাইকোল গ্রামের মসজিদ, মাদ্রাসা ও মন্দির কমিটি কর্তৃক আয়োজিত মিথ্যা ও ভিত্তিহীন মানববন্ধন ও সংবাদ সম্মেলন এবং মন্দিরের সম্পত্তি দখলের পায়তারার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে গোপাল বিগ্রহ মন্দির কমিটির আয়োজনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ মন্দির প্রাঙ্গণে ওই মানববন্ধন ও সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সেবায়েত আশুতোষ সান্যাল বলেন, এক সময় জায়গাটি “খ” তফসিল" ভুক্ত থাকলে আমরা সেই সম্পত্তি আদালতের মাধ্যমে অবমুক্ত করে সরকারকে ৫৩ বছরের খাজনার টাকা পরিশোধের মাধ্যমে মন্দিরের সম্পত্তি হিসেবে পাই। সেই সম্পত্তি উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের উষাইকোল গ্রামের কিছু মানুষ জোর করে দখলের চেষ্টা করছেন। বাধা দিলে হুমকি-ধামকি দিচ্ছেন। এছাড়াও আমাদের কাছে চাঁদা দাবির পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, ওই মন্দিরের দখলীয় সোনাই দীঘি পুকুর পাড় থেকে শনিবার  সকালে ওই ভূমিদস্যূরা ইউক্যালিপ্টাস ও আম গাছসহ প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে গেছে। এ সময় আরো বক্তব্য রাখে, উপজেলা পূজা উদযাপন সংস্থার যুগ্ম সম্পাদক ও সংশ্লিষ্ট ওর্য়াডের সাবেক ইউপি সদস্য জ্যোতিষ চন্দ্র মাহাতো, তাড়াশ পৌর হিন্দু-বৌদ্ধ খৃীষ্টান ঐক্য পরিষদেও সভাপতি মিঠুন সরকার গোলাল প্রমূখ।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ল²ী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দিরের সেবায়েত আশুতোষ সান্যালের অভিযোগ পেয়েছি। প্রতিপক্ষকে নির্দেশে দিয়েছি ওই দেবোত্তর সম্পত্তি গোপাল বিগ্রহ মন্দিরের দখলেই থাকবে। নির্দেশ অমান্য করে কেউ ওই সম্পত্তি দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার