নবীনগরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ১৩ কিলোমিটার মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আইনজীবী এম এ মান্নানের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে।রোববার (৯ নভেম্বর)দুপুরে উপজেলার আলীয়াবাদ গোল চত্বর থেকে বাঙ্গরা বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কজুড়ে নেতা–কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। আয়োজকরা বলেন, এটি নবীনগরে সর্ববৃহৎ মানববন্ধন।
এ কর্মসূচির আয়োজন করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ও বর্তমান মনোনয়নপ্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীরা। অংশগ্রহণকারীদের দাবি, উপজেলার ২১টি ইউনিয়ন ও পৌর এলাকার কয়েক হাজার নেতা–কর্মী ছাড়াও সাধারণ মানুষ এবং কয়েকশ নারী এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবু সাঈদ, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক মেয়র মাইনুউদ্দিন, জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়নের কয়েকজন নেতা।
বক্তারা অভিযোগ করেন, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে এম এ মান্নান এলাকায় সক্রিয় ছিলেন না এবং মাঠে কাজ করেননি। তাঁদের দাবি, ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কাজী নাজমুল হোসেন তাপসকে মনোনয়ন দিতে হবে।
জেলা বিএনপির সদস্য আবু সাঈদ বলেন, ‘বিষয়টি নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন ঘটায়নি। ঘোষিত প্রার্থীকে নবীনগরের মানুষ ইতিমধ্যে মানববন্ধনের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে।’
সাবেক মেয়র মাইনুউদ্দিন বলেন, ‘এই আসনে তাপসের বিকল্প কোনো নেতাকে এখনো প্রস্তুত করতে পারেনি বিএনপি। দ্রুত প্রার্থী পরিবর্তন করা প্রয়োজন।’
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান