ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২৪-৮-২০২৫ বিকাল ৫:২৫

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি গেজেটের সকল ছুটিসহ সাপ্তাহিক দু'দিন ছুটি, সকল সরকারি প্রতিষ্ঠানের ন্যায় মাঠ পর্যায়ে সকল কর্মচারী-কর্মকর্তাদের নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কর্মঘণ্টা বাস্তবায়নের দাবিসহ বারো দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (২৪ আগস্ট) দিনব্যাপী পাকশী হাসেম আলী মিলনায়তনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী/১ আব্দুল হানিফ, পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ নাজিব কায়সার ও পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন আয়োজকদের দাবির সাথে একমত পোষণ করে দাবি পূরণের বিভিন্ন ব্যাখ্যাসহ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। শ্রমিকনেতা মোঃ নাসির উদ্দিন ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব সাইফুল ইসলাম, বিআরএল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আমান উল্লাহ, মনিরুল ইসলাম, আবুল কাশেম, পাকশীর সভাপতি রানা হোসেন, রাজশাহীর সম্পাদক মনিরুল ইসলাম, পাকশীর সম্পাদক সোহেল, সুমন আলী, পার্বতীপুরের কার্যকরী সভাপতি মিজানুর রহমান, আবু সাইদ, নাজমুল হোসেন, আব্দুল জলিল, জাকির হোসেনসহ ত্রিশজন নেতা বক্তব্য দেন।

বক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন ভাতা ৫০ টাকা বাতিল করে পূর্বের ন্যায় বাধ্যতামূলক রেশন প্রদান এবং রেলপথে ১৪৪ ধারা জারি বিদ্যমান থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় যেকোনো দুর্যোগ ও প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রেলপথ রক্ষণাবেক্ষণের কাজে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা সকল প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণকে ঝুঁকি ভাতা প্রদানসহ বারো দফা দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন। একই সময় ও দিনে ঢাকা, চট্টগ্রাম, লালমনিরহাট ও পাহাড়তলী বিভাগেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬