জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন
নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখল করার অপরাধে নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এবং তার স্ত্রী সামিরা শারমিন এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকালে দুদক নোয়াখালীর উপ-সহকারি পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদি হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দন্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় একটি নিয়মিত মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালে প্রথবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন জহিরুল হক রায়হান। এরপর আরও দুই মেয়াদে তিনি মেয়র পদে নির্বাচিত হন। গত ৫আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের আগ পর্যন্ত তিনি মেয়র পদে বহাল ছিলেন। মেয়র পদে থাকাকালীন মেয়র রায়হান অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূতভাবে অনেক সম্পদ অর্জন করেন। এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে গত ২০১৯ সালে জহিরুল হক রায়হান ও তার স্ত্রী সামিরা শারমিন তাদের সম্পদ বিবরণী দাখিল করেন। ওই বিবরণীতে রায়হানের স্ত্রী একজন গৃহিনী এবং তার আয়ের কোনো বৈধ উৎস ও ব্যবসায়িক ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি।
কিন্তু তার নামে জেলার সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় জমি’সহ একটি চারতলা বাড়ী পাওয়া যায়। সম্পদ বিবরণী যাচাইকালে ওই বাড়ির নির্মাণ ব্যয় পাওয়া গেছে ৪৮লাখ ৩৩হাজার ৬’শ টাকা যার কোন বৈধ উৎস পাওয়া যায়নি। সামিরা শারমিন ও তার স্বামী জহিরুল হক রায়হান পরস্পর যোগসাজশে উক্ত স্থাবর সম্পদটি অর্জনপূর্বক ভোগদখল করেছেন মর্মে দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ দন্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদক নোয়াখালীর উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তকালে ঘটনার সাথে অন্য কারও সংশ্লিষ্টতা ও অন্য কোন তথ্য পেলে তাও আইনামলে আনা হবে। দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দিতে ১২০ কেজি গাঁজা উদ্ধার, এক্স নোহাসহ গ্রেপ্তার ২
বরগুনায় বাসে অভিযান, ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১
তেঁতুলিয়ায় অপপ্রচার ও মানহানির প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন
মৃত্যুর আগে হুমকির বার্তা, সাভারে কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
কুড়িগ্রামে ৪ জামায়াত নেতাদের বিরুদ্ধে মানববন্ধন
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল কলোনি উচ্চ বিদ্যালয়
চন্দনাইশে এসিল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সংবাদ সম্মেলন
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, আটক ১
শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার
টঙ্গীতে স্যাগ ফ্যাশনের শ্রমিকদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল লেখা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণে এলজিইডির কর্মশালা
পটিয়ায় সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে বৃদ্ধা-নাতনিকে পিটিয়ে জখমের অভিযোগ