ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারী


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ১২:৫৮

নাটোরের গুরুদাসপুর পৌরসভায় আন্দোলনের সময় অনাকাঙ্খিত ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার ২৫ মার্চ পৌরসভা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা তাদের অনুতাপ প্রকাশ করেন।

জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি গুরুদাসপুর পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ। এরপর ২৬ ফেব্রুয়ারি ২৮ মাসের বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কার্যালয়ের সামনে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় নিয়ম ভঙ্গ করে টায়ার জ্বালানো হয় এবং পৌর প্রশাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্লোগান দেওয়া হয়। আন্দোলনের পর ৭ মাসের বেতন পেলেও আন্দোলনের ধরণ ও আচরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ৫ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় পৌর প্রশাসন।

পরে নিজেদের ভুল বুঝতে পেরে আনুষ্ঠানিকভাবে পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজের কাছে ক্ষমা চান কর্মচারীরা। পৌর পরিষদের পক্ষে ক্ষমা চেয়ে বক্তব্য দেন মো. শফিকুল ইসলাম, সুফি মো. আবু সাইদ, সোহেল সরদার, কোহিনুর খাতুন, শহিদুল ইসলাম ও জাহিদুল ইসলাম।

এ বিষয়ে গুরুদাসপুর পৌর প্রশাসক ও ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, "পৌরসভার কিছু কর্মচারী ক্ষমা চেয়েছেন শুনেছি। তবে সরকারি বিধি লঙ্ঘনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি তারা সত্যিই অনুতপ্ত হয়ে থাকেন, তাহলে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে বিবেচনা করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির