ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঢাকা-ভৈরব রুটে ‘নরসিংদী কমিউটার’ ট্রেন উদ্বোধন


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ১:৯

বুধবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টায় কিশোরগঞ্জের ভৈরব বাজার স্টেশন থেকে ট্রেনটি যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে সহকারী যন্ত্রপ্রকৌশলী রেজাউল ইসলাম ও ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি উপস্থিত ছিলেন।
নরসিংদী কমিউটার ট্রেন সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশন থেকে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেলস্টেশনে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করবেন।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা যায়, নরসিংদী কমিউটার-১ ট্রেনটি সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব বাজার থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৫ মিনিটে। নরসিংদী কমিউটার-৪ কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টা ছাড়বে, ভৈরববাজার পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ট্রেন দুটি পথিমধ্যে দৌলতকান্দী, মেথিকান্দা, নরসিংদী, আড়িখোলা, টঙ্গী, ঢাকা বিমানবন্দর, ঢাকা ক্যান্টনমেন্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রা বিরতি করবে। কমিউটার ট্রেন দু’টির টিকিট সংশ্লিষ্ট কাউন্টার হতে ইস্যু করা হবে।
রেলওয়ে ট্র্যাফিক ইন্সপেক্টর (পরিবহন) পরিদর্শক শাহজাহান পাটোয়ারি বলেন, বাংলাদেশ রেলওয়ের প্রতিশ্রুতি অনুযায়ী যাত্রীদের নায্য সেবা দেওয়ার লক্ষ্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা-ভৈরব বাজার রুটে নরসিংদী কমিউটার ট্রেন যাত্রা শুরু হয়েছে।
নরসিংদী কমিউটার ট্রেন পরিচালক জাহাঙ্গীর আলম জানান, ট্রেন পরিচালনায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
এ বিষয়ে ভৈরব বাজার স্টেশন মাস্টার ইউসুফ জানান, এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। সকাল ৬টা ৪৫ মিনিটে ভৈরব স্টেশন থেকে কমিউটার ট্রেন যাত্রা শুরু হয়।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা