ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় পাচারের সময় বিপুল পরিমাণ ভিজিএফের চাল জব্দ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ১:৯

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, গরীব ও অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল পাচারের সময় বারহাট্টা প্রশাসনের অভিযানে প্রায় ২ টন চাল জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খবিরুল আহসানের নির্দেশে উপজেলার সাহতা ইউনিয়নে বারহাট্টা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে চাল ও  হেনট্রলি চালক ব্যাতীত  পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান পুলিশ। চাল পাচারের ঘটনায় সাহতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মোঃ গিয়াসউদ্দিন জড়িত আছে বলে দাবী এলাকাবাসীর।

সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণের লক্ষ্যে সাহতা ইউনিয়নের জন্য প্রায় ৪২ টন চাল বরাদ্দ করা হয়। এই পরিমাণ চাল ৪ হাজার ১ শ ৯২ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণের কথা ছিল। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত বিতরণ দেখানো হয়। সাহতা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত চাল পাচারের সময় এলাকাবাসী টের পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে ফোন করে অবহিত করেন। পরে তাৎক্ষণিক তিনি থানায় ফোন করে পুলিশকে ঘটনাস্থলে পাঠালে ২ টন চালসহ হেনট্রলি জব্দ করা হয়। এ ঘটনার পর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) গিয়াসউদ্দিন ও বড়গাওয়া এলাকার চাল ব্যবসায়ী ফুল মিয়া পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় সাহতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল আটক আটক হয়ে কারাগারে গেলে  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল ইসলামকে সাহতা ইউনিয়নের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

একালাবাসী অভিযোগ করে বলেন, সাহতা ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায়, দুস্থ ও গরিব মানুষের মধ্যে বরাদ্দ করা বিশেষ ভিজিএফ চালের তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম করা হয়েছে। যাদের চালের কার্ড দেওয়া হয়েছে, তারা অধিকাংশই সচ্ছল।

অভিযোগের বিষয়ে জানতে সাহতা ইউনিয়নের দ্বায়িত্ব প্রাপ্ত প্রশাসক ডাঃ মোঃ সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই বিষয়ে কিছুই জানিনা। তবে আপনারা সাংবাদিকরা কিছু জানতে পারলে আমাকে জানাইয়েন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি দুই মিনিট পরে কথা বলছি বলে ফোন কেটে দেন। পরে অনেক চেষ্টার পরও তিনি আর ফোন রিসিভ করেননি।

বিষয়টি সম্পর্কে জানতে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খবিরুল আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চাল পাচারের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা