ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বারহাট্টায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৫ দুপুর ৩:২৫

যথাযথ মর্যাদায় ও নানা আয়োজনের মাধ্যমে নেত্রকোনার বারহাট্টায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। দিবসের শুরুতেই উপজেলা প্রশাসন প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বারহাট্টা উপজেলা প্রশাসন। পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন বারহাট্টা মুক্তিযোদ্ধা কমান্ড, বারহাট্টা থানা পুলিশ, বারহাট্টা প্রেসক্লাব, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সংগঠন। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বারহাট্টা সরকারি কলেজ, সিকেপি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, রোজবাড কিন্ডারগার্টেনসহ অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠান।

পুষ্পস্তবক অর্পণ শেষে বারহাট্টা সিকেপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খবিরুল আহসান। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত